পোষা বিড়াল ধরতে গিয়ে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

০৪ জুলাই ২০২৫, ১২:৩৫ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM
ঢামেক জরুরি বিভাগ

ঢামেক জরুরি বিভাগ © সংগৃহীত

পোষা বিড়াল ধরতে ১০ তলার গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আদিব আদনান (১২)। সে শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পরিবারসহ মাতুয়াইল কেরানিপাড়া মোড়ে ভাড়া থাকত আদিব। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার দিকে পোষা বিড়াল ধরতে ১০ তলার ছাদে ওঠে আদিব। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬