সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাইপণ্য জব্দ

০২ জুলাই ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
চোরাইপণ্য জব্দ

চোরাইপণ্য জব্দ © টিডিসি ফটো

ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গরুসহ ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গরু আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কর্তৃক অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগ: সীমান্ত
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬