গাইবান্ধায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

২৯ জুন ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৪০ PM
ক্ষেতে পড়ে আছে মরদেহ

ক্ষেতে পড়ে আছে মরদেহ © টিডিসি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অটোটি ব্যাটারিবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

রবিবার (২৯ জুন) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই চালকের নাম আরিফুল মন্ডল। সে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের মো. শহিদুল মণ্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আরিফুল মণ্ডল শনিবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিয়ে বন্ধ পান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

অজ্ঞাতপরিচয় মরদেহ পাওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে আরিফুলকে শনাক্ত করেন। পরে সুন্দরগঞ্জ থানা-পুলিশ নিহত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ: ঢাবি উপাচার্য

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নের চকোলিয়ার বিলে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে আমাকে খবর দিলে ঘটনাস্থলে যাই। পরে থানা-পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো.সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬