অভয়নগরে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে সনাতন পার্টির সহায়তা প্রদান

২৭ জুন ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৩:১৬ PM
অভয়নগরে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে সনাতন পার্টির মানবিক সহায়তা

অভয়নগরে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে সনাতন পার্টির মানবিক সহায়তা © টিডিসি ফটো

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটির বাড়েদা গ্রামে লুটপাট ও আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। এসময় ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী, শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।

শুক্রবার (২৭ জুন) বেলা ১২টার দিকে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)- প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুৃমন কুমার রায়ের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত, যশোর জেলা শাখার আহ্বায়ক রণজিত কুমার শীল, দপ্তর সম্পাদক সুজিত দাস, রুপম সরকার, উজ্জল বিশ্বাস, সমর দাস, দেবু বিশ্বাস প্রমুখ।

জানা যায়, গত ২২ মে অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি বাড়েদা গ্রামের ঘের ইাজারা নিয়ে দ্বন্দ্বে কৃষকদল নেতা তরিকুল ইসলাম খুন হন। এই ঘটনার জেরে ২১টি হিন্দু পরিবারের ঘরে অগ্নিসংযোগ,  লুটপাট  ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। একইদিন সুন্দলী বাজারে ৮টি দোকানে লুটপাট ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে।

যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950