২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে

২৭ জুন ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ জন। তবে এই সময়ের মধ্যে করোনায় মৃত্যু ঘটে ১ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গতকাল সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছিল ১৯ জন, তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত কত?

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায়, মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনে পৌঁছেছে।

আজ নতুন করে ১ জন মৃত্যু হওয়ার ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৯ জন। তবে, চলতি বছরের মধ্যে করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১১ জন নারী। এই বছরে মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ৯ জন, এবং খুলনায় তিনজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সবার প্রতি আহ্বান জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং করোনাভাইরাস থেকে সুরক্ষিত ও সচেতন থাকতে।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬