গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

২২ জুন ২০২৫, ০৩:০৯ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০২:১৬ PM
সড়ক দুর্ঘটনায় আহতরা

সড়ক দুর্ঘটনায় আহতরা © টিডিসি

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আর ১০ জন।

আজ রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার ও শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামের সরোয়ার খাঁ (৭০), কাশিয়ানী উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল (৪০) ও সোহাগ পরিবহনের হেলপার খুলনার দৌলতপুরের মো. রাজা শেখের ছেলে শাওন শেখ (৩০)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা ও গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফল প্রস্তুত, প্রকাশের সময় জানালেন উপাচার্য

ভাটিয়াপাড়া হাইওয়ের এসআই রোমান মোল্যা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারের এক আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ি ওড়াকান্দি যাচ্ছিলেন বৃদ্ধ সরোয়ার খাঁ। এ সময় টুকু বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পার হতে গেলে হাসান ট্রাভেলের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ও পরে ঢাকা নেওয়ার পথে মারা তিনি যান। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

অপর দিকে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নছিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কার্ভাড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নছিমনের যাত্রী বিপুল পাল মারা যান।

আরও পড়ুন: এইচএসসি পেছানোর দাবিতে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ

অন্যদিকে একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাসের হেলপার শাওন ঘটনাস্থলে মারা যান ও অপর ১০ জন আহত হন।

তারা আরো বলেন, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9