মিরসরাইয়ে লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কা, নিহত ২

২২ জুন ২০২৫, ০১:০১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:৩৯ PM
দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের সামনের অংশ

দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের সামনের অংশ © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে কনটেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন৷ আজ রবিবার (২২ জুন) সকালে সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে৷ 
 
নিহত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. ফারুক হোসেন (৩৯) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩৫) ৷
 
জানা গেছে, আজ সকালে মহাসড়কের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুতগতির ড্রাম ট্রাকটি ওভারটেক করার সময় কনটেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়৷ এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়৷ ঘটনাস্থলেই চালক ও সহকারীর নিহত হন৷

আরও পড়ুন: কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আবারও বৈঠকে বসেছেন ঢামেক শিক্ষার্থীরা

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে৷ মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ গাড়িগুলো আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬