আওয়ামী লীগের কার্যালয়ে বসে পানের হাট 

২০ জুন ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৫:২১ PM
ফুলবাড়ীয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন বসে পানের হাট 

ফুলবাড়ীয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন বসে পানের হাট  © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সদরের পোস্ট অফিস রোডের সরকারি বড়পুকুর পাড় ঘেঁষেই ছিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সামনে নেতাকর্মীদের বসার জায়গা ছিল। বিভিন্ন সময়ে সাংগঠনিক অনুষ্ঠান ছাড়াও একসময় আওয়ামীলীগের এই কার্যালয়টিতে  প্রতিনিয়ত দেখা যেতো দলীয় নেতাকর্মীদের পদচারণা ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয়ে কার্যালয়ে এখন বসে পানের হাট।

৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় এ কার্যালয়টি অন্যান্য স্থাপনার মত ভাংচুর করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।  

সরেজমিনে উপজেলা আওয়ামী লীগের ভাংচুরকৃত দলীয় অফিসে গিয়ে দেখাযায়, পানের হাট বসানো হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের পান চাষিরা পান বিক্রি করতে তাদের পানের বরজ থেকে পান নিয়ে এসেছেন। পাশাপাশি পান ক্রয় করতে হাজির হয়েছেন স্থানীয় বেপারিরাও। আড়ৎদার ও বেপারিরা দর দাম নিয়ে হাঁকডাক  করছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানাগেছে, সকালের এই হাটে প্রায় দুই ঘন্টা বেচাকেনা হয়। বিক্রি শেষে আড়ৎদারকে শতকরা ১০ টাকা হারে টাকা দিতে হয় কৃষকদের।

পাটুলি এলাকার কাদের মিয়া বলেন, আগে এটি আওয়ামী লীগের অফিস ছিল, হাসিনা পালানোর পর থেকে এটি পরিত্যক্ত। তাই এখানে পানের হাট বসানো হয়েছে। সবাই এখানে পান নিয়ে আসে তাই আমরাও পান বিক্রি করতে নিয়ে আসছি।

সুজাত নামের একজন বলেন,  এই পানের হাটে প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শতাধিক পান চাষি ও পাইকাররা উপস্থিত হন। এই হাটে বেশ ভালোই বেচাকেনা হচ্ছে।

পান নিয়ে আসা কৃষক ও পাইকাররা জানান, এ পানের বাজারে আড়ৎদারির মাধ্যমে পান বিক্রি হয়। আর এ আড়ৎদারের দায়িত্বে রয়েছেন আবুল হোসেন নামের এক ব্যক্তি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬