ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯ জুন ২০২৫, ০৬:৪৮ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৫:৪৭ PM
মেহেদী হাসান মামুন

মেহেদী হাসান মামুন © ফাইল ফটো

পাবনার ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীহ নেতা মেহেদী হাসান মামুনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) বিকালে দিকে পুরাতন থানা গেট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মেহেদী হাসান মামুন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেনের কনিষ্ঠ পুত্র ও পৌর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে মেহেদী হাসান মামুনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হবে।

জানা গেছে, মেহেদী হাসান মামুন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহর মামাতো ভাই। তার বিরুদ্ধে আওয়ামী লীগকে পুর্নবাসন করার অভিযোগ রয়েছে।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬