রাঙামাটি হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চালু, বন্ধ পিসিআর

১৭ জুন ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:৩৬ PM
রাঙামাটি জেনারেল হাসপাতাল

রাঙামাটি জেনারেল হাসপাতাল © সংগৃহীত

সারাদেশে করোনা সংক্রামণ বৃদ্ধি পেলেও রাঙামাটিতে এখনো পর্যন্ত নতুন করোনা রোগী শনাক্ত হয়নি। রাঙামাটি জেনারেল হাসপাতালে করোনা শনাক্তে রোগীদের চাপ লক্ষ করা যায়নি। তবে করোনা মোকবিলায় সতর্কতা অবলম্বন করছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ।

করোনা রোগী শনাক্তে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক রাঙামাটি জেনারেল হাসপাতালে অতি প্রয়োজন হলেই কেবল করোনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হচ্ছে। মূলত কীট স্বল্পতার কারণেই সীমিত আকারে করোনা পরীক্ষা করা হচ্ছে।  তবে পিসিআর ল্যাবে কোনো করোনা পরীক্ষা করানো হচ্ছে না।  কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পিসিআর ল্যাব স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক বন্ধ আছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর বলেন, বেশিমাত্রায় লক্ষণ দেখা দিলে কেবল পরীক্ষা করানো হচ্ছে। কীট স্বল্পতার কারণে সীমিত আকারে করা হচ্ছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬