নদীতে মায়ের সঙ্গে গোসলে নেমে মেয়ে নিখোঁজ

১৫ জুন ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৬:০৪ PM
নিখোঁজের সন্ধানে ডুবুরিদল

নিখোঁজের সন্ধানে ডুবুরিদল © সংগৃহীত

গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে ৭ বছরের শিশু ছেলেকে নিয়ে মা তীরে উঠতে পারলেও স্রোতের টানে ভেসে যায় মেয়ে সাফিয়া আক্তার (১২)। আজ রোববার (১৫ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া শিশু সাফিয়া আক্তার (১২) নড়াইল জেলার নড়াগাতি গ্রামের লালন শেখের মেয়ে। সে ঈদের ছুটিতে মা ও ছোট ভাইয়ের সাথে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের মামা আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।

ওই শিশুর মা খুশি বেগম জানান, ঈদের ছুটিতে দুই সন্তানকে নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে ভাই আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। আজ রোববার দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে দুই ছেলে-মেয়েকে নিয়ে গোসল করতে নামেন। কিন্তু নদীর পানিতে অতিরিক্ত স্রোত থাকায় তারা তিনজনই পানিতে তলিয়ে যান। 

পরে কোনো রকমে ছেলে সাকিব শেখকে নিয়ে তীরে উঠতে পারলেও মেয়ে সাফিয়া আক্তার পানির স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা খোঁজ করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে বিকেলে মাদারীপুর থেকে একটি ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ডুবুরিদল নিখোঁজ সাফিয়া আক্তারকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি।

মাদারীপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মাদারীপরে থেকে বিকেলে ঘটনাস্থলে আসি। ভিকটিমকে অনেক খোঁজাখুঁজির পরও উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্যাগ: নদী
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9