এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ 

০১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ PM
খান মুহাম্মদ মুরসালীন

খান মুহাম্মদ মুরসালীন © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। 

তিনি বলেন, আমি একটি নতুন রাজনীতির আশায় এ তরুণদের রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিয়েছিলাম। কোনো অর্থনৈতিক লাভের জন্য নয়। কিন্তু আমি আশাহত হয়েছি। এত দিনেও এনসিপির রাজনীতিতে আমি কোনো আদর্শ খুঁজে পাইনি। আদর্শহীন রাজনীতি আমি করতে চাই না, তাই আমি পদত্যাগ করেছি। 

এছাড়াও দুপুরে নিজের ফেসবুক পোস্টে মুরসালীন লিখেন, ‘আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি।’

মুরসালীন লিখেন, ‘আজ থেকে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘কেন এই সিদ্ধান্ত নিলাম, সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’

এর আগে, এনসিপি থেকে অন্তত ৯ জন নেতার পদত্যাগ করেছেন। 

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950