গোপালগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৫ জুন ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
মুকসুদপুর থানা

মুকসুদপুর থানা © টিডিসি ফটো

গোপালগঞ্জের মুকসুদপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা কামাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী এলাকার সেতুর পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে সড়কের পাশে পড়ে থাকতে পারেন। ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ক্লাস-পরীক্ষার ব্যস্ততা পেরিয়ে শরতের ছুটি কেমন কাটল চট্টগ্র…
  • ২৬ অক্টোবর ২০২৬
কয়েক মিনিটের ব্যবধানে তাসকিনের রেকর্ড ভাঙলেন শরিফুল
  • ২৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৬ অক্টোবর ২০২৬
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ
  • ২৬ অক্টোবর ২০২৬
টিকটক করতে গিয়ে শ্যালিকা-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে ব…
  • ২৬ অক্টোবর ২০২৬
‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’—ট্রাম্পকে ওবামা
  • ২৬ অক্টোবর ২০২৬