পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

১৪ জুন ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
আটককৃত আসামি সাব্বির হোসেন

আটককৃত আসামি সাব্বির হোসেন © সংগৃহীত

পাবনায় দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড কার্তুজসহ সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা সদর উপজেলার মাসুম বাজার এলাকার তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাব্বির হোসেন সদর উপজেলার মাসুম বাজার এলাকার আব্দুল আজিজ হোসেনের ছেলে। পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ সাহা এ তথ্য নিশ্চিত করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যাবসা করতেন মর্মে পুলিশের কাছে তথ্য ছিলো। গতরাতে অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে শহরের পূর্ব শালগাড়ীয়া বাংলা ক্লিনিক এর পাশে (মাসুম বাজার সংলগ্ন) তালিমুদ্দিন একাডেমী এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান, ১২ বোরের ছয় রাউন্ড কার্তুজ ও একটি নোকিয়া ফোন জব্দ করা হয়। পরে এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। 

এ বিষয়ে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ সাহা জানান, অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাব্বিরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

ট্যাগ: আটক
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬