দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

১৩ জুন ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৫:১৯ PM
নিহত জাবেদ হোসেন

নিহত জাবেদ হোসেন © টিডিসি

ভোলার লালমোহন উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জাবেদ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ হোসেন ওই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাবেদ মোল্লা বাড়ির দরজার কাছে ব্রেক করতে গিয়ে ছিটকে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬