বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১

০৮ জুন ২০২৫, ১২:০০ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ১০:৪৫ AM
যশোর

যশোর © সংগৃহীত

যশোরের বেনাপোলে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে ককটেল হামলায় আব্দুল হাই (৫০) নামের এক কর্মী নিহত হয়েছেন। 

শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে বেনাপোলের ডুপপাড়া গ্রামের জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ওই গ্রামের হারান হরকরার ছেলে এবং বিএনপির একজন সক্রিয় স্থানীয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে ডুপপাড়া ঈদ ময়দানে নামাজ আদায়ের পদ্ধতি ও অবস্থান নিয়ে বিএনপির দুই পক্ষ—আবু সাইদ এবং আব্দুল হাইয়ের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে জামতলা মোড়ে অবস্থানরত আব্দুল হাইয়ের ওপর মোটরসাইকেলে করে আসা ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিতে ককটেল হামলা চালিয়ে পালিয়ে যায়।

বিস্ফোরণে গুরুতর আহত হাইকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া। তিনি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ এবং ঈদগাহের নেতৃত্ব নিয়ে দলীয় কোন্দল থেকেই এ ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।”

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ কী, বন্ধের আগে করণীয় কী
  • ১৬ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950