সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

০৬ জুন ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
ঈদুল আজহার নামাজ

ঈদুল আজহার নামাজ © টিডিসি ফটো

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের চত্বরে একদল মুসল্লি ঈদের নামাজ পড়েন।  

নামাজের ইমামতি করেন মো. আনোয়ার। এ সময় মসজিদের ইমাম আবদুর রহিম গাজীসহ ৮ জন পুরুষ, ১ শিশু ও ২ নারীসহ মোট ১১ জন ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে একটি গরু ও একটি ছাগল কোরবানি করা হয়।  

গত ঈদুল ফিতরের নামাজে এ মসজিদে ১৬ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ১৯ জন মুসল্লি উপস্থিত ছিলেন।  

এ বিষয়ে মুসল্লি গোলাম মোস্তফা বলেন, আমাদের এই মহল্লায় প্রায় ৩০টি পরিবার বসবাস করে। এর মধ্যে মাত্র পাঁচটি পরিবার ঈদের নামাজে অংশ নিয়েছে। বাকিরা আসেনি, তারা হয়তো মানে না বা বিশ্বাস করে না। আজ আমরা একটি গরু ও একটি ছাগল কোরবানি করেছি। আমরা ভাগে কোরবানি করি না, বরং কোরবানির গরুর গোশত সবাই মিলে ভাগ করে খাব।

মুসলিম জামে মসজিদের ইমাম আবদুর রহিম গাজী বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের সময়ের ব্যবধান তিন ঘণ্টা। তবে চন্দ্র মাস শুরু হয় একই দিনে। আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি না, বরং চাঁদ দেখেই ঈদ উদযাপন করেছি। 

নামাজের ইমাম মো. আনোয়ার বলেন, পুরো পৃথিবীর আকাশ একই, চাঁদও এক। আমরা প্রত্যেকে নিজ নিজ সময় অনুযায়ী ঈদ পালন করি। আমাদের কাছে আজ ঈদ পালনের শক্ত দলিল রয়েছে। যারা আগামীকাল ঈদ পালন করবেন, তাদের জন্যও দলিল আছে।

ট্যাগ: ঈদ
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9