খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

০১ জুন ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ০১:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মিনহাজ (২) ও  নাফিজা (২) নামে  দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহত মিনহাজ উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড চরকাঁলাচাদ (শাহাজী চৌমূহনী) এলাকার শাহাজাহান মিয়া বাড়ির হাচনাইনের ছেলে। অন্যদিকে নিহত নাফিজা একই পরিবারের সোহেলের ছেলে। মিনহাজ ও নাফিজা সম্পর্কে চাচাতো ভাই-বোন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে মিনহাজ ও নাফিজা তাদের উঠানে খেলছিল। এর কিছুক্ষণ পর তাদের কোন সাড়াশব্দ না পেয়ে মিনহাজের মা তাদের খুঁজতে বের হয়ে দেখেন বাড়ির পাশের পুকুরের পানিতে দুই শিশু ভাসছে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে পানিতে নেমে তাদের উদ্ধার করে দ্রুত লালমোহন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে  মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাস বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। 

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950