বজ্রপাতে প্রাণ গেল রাজমিস্ত্রীর

০১ জুন ২০২৫, ০৯:২০ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ০১:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আশুলিয়ার ভাদাইলে বজ্রপাতে ইদু মিয়া (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বিকেল ৫ টার দিকে তিনবন্ধু মোড় এলাকার একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত ইদু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন কুঁজোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

নিহতের স্বজনেরা জানান, বিকেলে ভাদাইলের তিনবন্ধু মোড় এলাকায় একটি বাড়ির নির্মাণ কাজ করছিলেন ইদু মিয়া। এসময় বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ইদু আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬