শহীদ মিনারে সীমানা প্রাচীর ভাঙচুর, স্থানীয়দের ক্ষোভ

২৯ মে ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:৫০ PM
দুর্বৃত্তদের হামলায় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙচুর

দুর্বৃত্তদের হামলায় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙচুর © টিডিসি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় শহীদ মিনারের সীমানা প্রাচীর ও গ্রিল গেট ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।বুধবার (২৮ মে) সকালে স্থানীয়রা শহীদ মিনার এলাকায় গিয়ে এমন ধ্বংসযজ্ঞের চিত্র দেখে ক্ষোভে ফেটে পড়েন।

শহীদদের স্মৃতিকে অবমাননার এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯০-এর দশকে গোবিন্দগঞ্জ প্রেসক্লাব ও গোহাটি চত্বরে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংবাদিক নেতৃত্বের দাবির পরিপ্রেক্ষিতে এই শহীদ মিনারটি নির্মিত হয়। দীর্ঘদিন ধরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবসসহ জাতীয় সব গুরুত্বপূর্ণ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করে আসছে।  

কিন্তু মঙ্গলবার (২৭ মে) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শহীদ মিনারের সীমানা প্রাচীর ও গ্রিলের গেট ভেঙে সড়িয়ে নেয়। সকালে ধ্বংসের চিহ্ন দেখে স্থানীয়রা প্রশাসনের কাছে বিচার দাবি করেন। ঘটনাস্থলে উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান।  

তারা বলেন, "মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিবিজড়িত এই মিনার ভাঙচুরকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।"

এবিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950