গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

১০ মে ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:৩২ AM
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

আওয়ামী লীগ কার্যালয়ে আগুন © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) বিকালে উপজেলা গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান অবস্থান কর্মসূচির সময় বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে উত্তেজনার সৃষ্টি হয়। ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া ক্ষুব্ধ ছাত্র ও সাধারণ মানুষ হঠাৎ করেই আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে কার্যালয়ের দরজা, জানালার গ্রিল, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে সেখানে অগ্নিসংযোগ করে।

তবে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের দায় স্বীকার করেননি আন্দোলনকারীরা। জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মাসুদ রানা শেখ জানান, অবস্থান কর্মসূচি চলাকালীন উত্তেজিত কিছু ছাত্র ও সাধারণ মানুষ নিজেরা এমন ঘটনা ঘটিয়েছে, আন্দোলনের পক্ষ থেকে এর সাথে সম্পৃক্ততা নেই।

 

 

১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, অন্যদিকে কৃষক কার্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬
এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২৪ অক্টোবর ২০২৬