গাইবান্ধায় দেয়ালচাপায় প্রাণ গেল নির্মাণশ্রমিকের

১১ মে ২০২৫, ০৭:২৩ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
কাপড় দিয়ে ঢাকা নিহত ব্যক্তির মরদেহ

কাপড় দিয়ে ঢাকা নিহত ব্যক্তির মরদেহ © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণকাজ চলাকালে দেয়ালচাপায় রফিকুল ইসলাম (৫৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ মে) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড গিরিদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, একই ওয়ার্ডের পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জু তালুকদারের বাসায় পুরাতন দেয়াল ভেঙে নতুন দেয়াল মেরামত করছিলেন রফিকুল ইসলামসহ দুই শ্রমিক। হঠাৎই দেয়ালটি ভেঙে পড়লে এর নিচে চাপা পড়েন রফিকুল। এতে তিনি গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন বাড়ির মালিক সাবেক কাউন্সিলর মঞ্জু বলেন, ‘আমার বাড়িতে দীর্ঘ ২০ বছর থেকে তিনি কাজ করে আসছেন। সম্প্রতি বাড়ির কিছু পুরোনো ওয়াল ভেঙে নতুন ওয়াল নির্মাণের কাজ শুরু করেছি, সে অনুযায়ী কাজ চলছে। প্রতিদিনই কাজ করতে আসেন রফিকুল ও তার সহকারী। হঠাৎ এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউ চিন্তা করেনি।’

আরও পড়ুন: ফের প্রকাশ করা হবে হাবিপ্রবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারও কোনো গাফিলতিতে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: মৃত্যু
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬