হরিণের মাংস নিয়ে ঢাকায় আসার পথে যাত্রীবাহী লঞ্চে আটক ২

২৮ মে ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৭:২৫ PM
হরিণের মাংসসহ আটক দুজন

হরিণের মাংসসহ আটক দুজন © সংগৃহীত

ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশে একটি যাত্রীবাহী লঞ্চে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। ঘটনাটি ঘটে বুধবার (২৮ মে) মধ্যরাত ২টার দিকে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা তাসরিফ-১ নামক লঞ্চে অভিযান পরিচালনা করেন। এ সময় রাফেজ আহমেদ (৪১) ও মাকসুদুর রহমানকে (৩৫) সন্দেহভাজন হিসেবে তাদের দুটি ব্যাগ তল্লাশি করে হরিণের মাংস উদ্ধার করা হয়। রাফেজ ও মাকসুদুর উভয়েই ভোলার স্থায়ী বাসিন্দা।

বুধবার (২৮ মে) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

হারুন-অর-রশীদ জানান, উদ্ধার করা হরিণের মাংস ও আটক ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী হরিণ শিকার ও এর মাংস পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬