মাদারীপুর

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

২৭ মে ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৮:০৫ PM
শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ © টিডিসি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মাদারীপুরের কালকিনিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভূরঘাটা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমরা অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দিতে চাই না। আমাদের নিজ উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করতে হবে। দাবির পরিপ্রেক্ষিতে আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

আরও পড়ুন: সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ শিগগিরই, কমতে পারে আসন

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘মহাসড়ক অবরোধের বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। আশা করছি, বিষয়টি দ্রুত সমাধান হবে।’

বিদ্যুৎ সরবরাহে করিডর চায় ভারত, সমান সুযোগ ও আঞ্চলিক গ্রিডে…
  • ০২ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ০২ নভেম্বর ২০২৬
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাই…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির…
  • ০২ নভেম্বর ২০২৬
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
  • ০২ নভেম্বর ২০২৬