কর্ণফুলী টানেলে চলছে মেরামত, দূর হবে ভোগান্তি

২৭ মে ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
কর্ণফুলী টানেল

কর্ণফুলী টানেল © টিডিসি ফটো

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশের টিউবে যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। গত রোববার (২৬ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী চার দিন পর্যন্ত।

টানেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যেন দিনে ভোগান্তিতে না পড়তে হয়, সে কারণে মেরামতের কাজ হচ্ছে শুধু রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। দিনে উভয় টিউব দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল চালু থাকবে।

রাতের বেলায় মেরামতের কারণে দক্ষিণ পাশের টিউব বন্ধ রাখা হয়েছে, ফলে উত্তর পাশের টিউব দিয়েই উভয় দিকের যানবাহন চলাচল করছে।

টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, ‘জনসাধারণের স্বার্থ বিবেচনায় রাতেই মেরামতকাজ করা হচ্ছে। এতে দিনের বেলায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।’

কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে টানেলের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি পুনরায় চালু করা সম্ভব হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে: শিক্ষামন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9