সীমান্তে পুশ-ইনের চেষ্টা, বি‌জি‌বি বাধা দিলে ককটেল ফাটায় বিএসএফ

২৭ মে ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:০২ PM
বি‌জি‌বি এবং বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা

বি‌জি‌বি এবং বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা © টিডিসি ফটো

কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ি সীমান্তে ১৪ ব্যক্তি‌কে পুশ-ইন (ঠেলে ঢোকানো) করাতে চেয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি) বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের ম‌ধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোর রাত ৪টার দি‌কে বড়াইবা‌ড়ি সীমা‌ন্তে ১০৬৭ সীমানা পিলা‌রে নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সীমা‌ন্তে উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। বর্তমা‌নে পুশ-ইন ঠেকা‌তে এলাকাবাসীর সহায়তায় বড়াইবা‌ড়ি বি‌জি‌বি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় ও একা‌ধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টার দি‌কে অ‌বৈধভা‌বে ১৪ জন নারী-পুরুষ‌কে বড়াইবা‌ড়ি সীমান্ত দি‌য়ে পুশ-ইন ক‌রার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএসএফ। বিষয়‌টি বুঝ‌তে পে‌রে পুশ-ইন ঠেকা‌তে বাধা দেয় বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। এ নি‌য়ে বি‌জি‌বি ও বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি হয়। প‌রে বি‌জি‌বির পক্ষ থে‌কে পতাকা বৈঠ‌কের আহ্বান জানা‌নো হ‌লেও বি‌সএফের পক্ষ থে‌কে কো‌নো সাড়া মে‌লে‌নি ব‌লে জানা গে‌ছে।

তাদের ম‌ধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী, তারা সবাই ভারতের বান্দরবান জেলার বা‌সিন্দা ব‌লে প্রাথ‌মিকভা‌বে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে।

এলাকার খোর‌শেদ আলম, ময়জু‌দ্দিন, নুরুল হকসহ ক‌য়েকজন বলেন, ভারত থে‌কে ক‌য়েকজন ব্যক্তি‌কে বাংলা‌দে‌শে জোর করে ঠে‌লে‌ দি‌চ্ছিল বিএসএফ। এতে বাধা দেয় আমাদের বি‌জি‌বি। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সকাল ৬টার দি‌কে বিএসএফ ককটেলের বিস্ফোরণ ঘটায়। বর্তমা‌নে প‌রি‌স্থিতি কিছু থমথ‌মে র‌য়ে‌ছে ব‌লে জানান তারা।

ত‌বে জামালপুর ব‌্যাটা‌লিয়‌নের ৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ্যাডজু‌টেন্ট শামসুল হক বলেন, বিএসএফ অ‌বৈধভা‌বে পুশ-ইনের চেষ্টা কর‌লে আমা‌দের বি‌জি‌বি বাধা দেয়। পুশ-ইন করা ব‌্যক্তিরা কোন দে‌শের নাগ‌রিক, তা জানা যায়‌নি। তারা দুই দে‌শে শূন‌্যরেখায় আছে। ঘটনাস্থ‌লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবস্থান করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950