ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৩

০৮ মে ২০২৫, ১১:১৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৬ PM
ফেনীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল

ফেনীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল © টিডিসি

ফেনীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন—ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে মো. সুমন (৩০), শামসুদ্দিনের ছেলে শিবির আহমদ (৩৬) এবং সাহাব উদ্দিনের ছেলে আমজাদ হোসেন টিপু (৩২)। তারা সবাই সহদেবপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করেন।

এর আগে ভোরে শহরের কলেজ রোড এলাকা থেকে ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। গত ৫ আগস্টের পর জেলায় এটিই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি। ইতোমধ্যে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কলেজ রোড এলাকায় জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করছেন। তবে এতে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘অ্যাকশন অ্যাকশন/ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুজিববাদের অ্যাকশন/ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের অ্যাকশন/ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে/বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে/আসবেন ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দেন।

এদিন এই ঘটনার প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির (ফেনী জেলা) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ওসি মো. সামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আমজাদ হোসেন টিপু বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9