তীব্র গরমে হিট স্ট্রোকে তরুণের মৃত্যু

০৮ মে ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM
মো. রাশেদ

মো. রাশেদ © সংগৃহীত

দেশজুড়ে চলমান তাপদাহের মধ্যে কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মো. রাশেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে,  নিহত রাশেদ উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মনজুর আলমের ছেলে। বাড়ির উঠানে কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পেকুয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

এ বিষয়ে পেকুয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী বলেন, ‘অতিরিক্ত গরমে ওই তরুণ হিটস্ট্রোক করেছেন। তাকে সকালে পেকুয়া জেনারেল হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। তবে বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় পৌঁছানোর পর রাশেদের মৃত্যু হয়েছে।’

চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
  • ২৫ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল নেপাল
  • ২৫ অক্টোবর ২০২৬
পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু: একদিনে বছরের সর্বোচ্চ রোগী হাসপাতালে, মৃত্যু ৭ জনের
  • ২৫ অক্টোবর ২০২৬
১৪ শর্তে নিয়োগ পেলেন ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
আগে ছিলেন মেয়র, এবার হলেন প্রশাসক ডা. শাহাদাত
  • ২৫ অক্টোবর ২০২৬