রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ

০৮ মে ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM

© সংগৃহীত

সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে রাজধানী ঢাকায় বিভিন্ন দিন আলাদা আলাদা এলাকায় দোকানপাট ও শপিং সেন্টারগুলো বন্ধ থাকে। ফলে যেকোনো কেনাকাটার পরিকল্পনার আগে সংশ্লিষ্ট দিনের তালিকা জানা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবারে যদি আপনি বাজারে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে আগে জেনে নিন কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে—নইলে হঠাৎ গিয়ে বিরক্তির মুখে পড়তে পারেন।

যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে

বৃহস্পতিবার রাজধানীর যে অঞ্চলগুলোতে দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে—মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের কিছু অংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১ ও তার আশপাশের স্টেডিয়াম ও চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক সংলগ্ন এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর।

যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

এদিন বন্ধ থাকবে শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার ক-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট এবং সাকুরা মার্কেট।

ট্যাগ: রাজধানী
যেকোনো সময় জাতীয় দলকে বিদায় জানাবেন ক্রিস্টিয়ানো রোনালদো!
  • ০৩ জুলাই ২০২৬
নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরবে ব্রাজিল, জানাল ফিফা
  • ০৩ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল ক্রোয়েশিয়ার গোল
  • ০৩ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence