শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তরুণের

০৮ মে ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM
দুর্ঘটনাকবলিত সিএনজি ও নিহত এনাম

দুর্ঘটনাকবলিত সিএনজি ও নিহত এনাম © টিডিসি

চাঁদপুর এক শিশুকে বাঁচাতে গিয়ে  এনাম হোসেন (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন।  বুধবার (৭ মে) বেলা  সাড়ে ১২টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরগামী ও হাজীগঞ্জগামী দুটি সিএনজি অটোরিকশা দেবপুর হাফেজিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ একটি শিশু দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে। তখন ঐ শিশুটিকে রক্ষা করতে গিয়ে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাজীগঞ্জমুখী সিএনজির যাত্রী এনাম হোসেন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তারা আরও জানান, এতে আহত হয়েছেন সিএনজির দুই চালকসহ ৫ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যার চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। 

নিহত এনামের পরিবার জানায়, তিনি কয়েকদিন আগে গাজীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে  বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এনাম হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে হেফজ বিভাগে ভর্তি হন। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

ঘটনার সত্যতা জানিয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, নিহতের মরদেহ চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি দুটি (নম্বর চাঁদপুর-থ ১১-২১৭৫ ও চাঁদপুর-থ ১১-২২৪৫) জব্দ করা হয়েছে। 

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9