শেরপুরে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

০৬ মে ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা লোকজন

বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা লোকজন © টিডিসি

শেরপুরে (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), ‘বাঁধন’ শেরপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় শেরপুর সরকারি কলেজের অভিভাবক ছাউনিতে এ কর্মসূচির উদ্বোধন হয়।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, রসায়ন বিভাগের প্রধান আশরাফ হোসেন আকন্দ, বাঁধনের কেন্দ্রীয় সভাপতি মো. শামীম গাজী ও বিভিন্ন বিভাগের শিক্ষরা উপস্থিত ছিলেন।

বাঁধন শেরপুর সরকারি কলেজ ইউনিটের আহ্বায়ক কারিমুল ইসলাম বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।’

আরও পড়ুন: স্বতন্ত্র পরিচয় গড়ার সংকল্প থেকে আইইউটিতে প্রথম তাসনিম

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন বলেন, ‘বাঁধনের এ ধরনের মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। আমাদের সবার এগিয়ে আসা উচিত।’

এ সময় শেরপুর সরকারি কলেজ পরিবারের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাওন, সাবিকুন্নাহার ইতিমনি, সদস্যসচিব ফয়সাল আহমেদসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও আনন্দ মোহন কলেজের বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বাঁধন
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9