কুড়িগ্রাম পৌর শহরে জলাবন্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

০৬ মে ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
এলাকাবাসীর মানববন্ধন

এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবন্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে আবদুল জলিল, সুজা ইসলাম, শমসের আলী, মর্জিনা বেগম, মুন্নী বেগম প্রমুখ।

বক্তারা বলেন, পৌর এলাকার মধুর মোড় এলাকায় পানিনিষ্কাশনের ক্যানেলে প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করেছেন। এতে পৌরসভার পলাশবাড়ি, কবিরাজপাড়া ও হিংগনরায় গোরস্তান পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া ময়লা পানির জমে থাকায় আবাদি জমির ফসল নষ্ট হবার পাশাপাশি মানুষ ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

এ বিষয়ে পৌরসভার প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান হচ্ছে না বলে ভুক্তভোগীরা জানান।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬