আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরীর সন্ধান এখনও মেলেনি

০৪ মে ২০২৫, ১০:২১ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয়রা

ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয়রা © টিডিসি

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গেছে জান্নাতুল আক্তার (১৬) নামে এক কিশোরী। শনিবার (৩ মে) বিকেলে উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা গেছে, জান্নাতুল  শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিলেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফুপুর বাড়িতে বেড়াতে যায় জান্নাতুল। শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে (৭) নিয়ে সে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় পাড়েই গোসল করছিল জান্নাতুল। একপর্যায়ে নদীর ঢেউ ও স্রোতের টানে তারা দুজনই ভেসে যায়। ছোট বোন তাবাসসুম জান্নাতুলকে ধরে রাখতে চেষ্টা করলেও পারেনি। পরে তাবাসসুম বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে জানালে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।  

স্থানীয় বাসিন্দা কালু সরদার বলেন, তাবাসসুম এসে জানায় জান্নাতুলকে স্রোত টেনে নিয়ে গেছে। সে ধরে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি।

এ বিষয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. লিয়াকত হোসেন বলেন, বিকেল ৪টা থেকে আমরা উদ্ধার অভিযান শুরু করি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় কাজটি কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে মেয়েটি অনেক দূরে চলে গেছে।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬