ঋণ দেওয়ার কথা বলে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২

০৩ মে ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলাম

গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলাম © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই থেকে একজন এবং একই রাতে ঈশ্বরগঞ্জ থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৪ ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. নাজমুল ইসলাম।

শনিবার বিকালে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) এবং একই উপজেলার তাসলিমা আক্তার (৩৫)।

নাজমুল ইসলাম বলেন, সাজেদুল ও তাসলিমা ফুলবাড়িয়ায় নিজেদের ‘জনশক্তি’ নামের ঋণ প্রদানকারী অফিসের বড় পদে চাকরি করার কথা বলে ভুয়া পরিচয়পত্র এবং জাল নথিপত্র তৈরি করেন। তারা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঋণ দিবে বলে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তারা মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

গত ২৪ এপ্রিল সকালে গ্রাহকদের অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান বলে জানান নাজমুল ইসলাম।

এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী মোছা. ফারহানা খাতুন থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব কর্মকর্তা নাজমুল ইসলাম।

স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬