ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

০৩ মে ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
বজ্রপাতে নিহত মোহাম্মদ বেলাল হোসেন

বজ্রপাতে নিহত মোহাম্মদ বেলাল হোসেন © টিডিসি

ফেনীর ছাগলনাইয়ায় ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসেন কিছুদিন ধরে ছাগলনাইয়া ও আশপাশের এলাকায় দিনমজুর হিসেবে কাজ করছিলেন। শনিবার তিনি পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিতে ধান কাটার কাজ করছিলেন। বিকেলে হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত শ্রমিকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9