ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

০১ মে ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী বজ্রপাতে গোলাম মোস্তফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের পাঁচগাঁও উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ধানক্ষেতে কাজ করছিলেন কৃষক গোলাম মোস্তফা ও আফিজুল ইসলাম। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে বজ্রপাত হলে দুইজনেই বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসার পর আফিজুলের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি কানে শুনতে সমস্যা অনুভব করছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘পাঁচগাঁওয়ে বজ্রপাতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

ট্যাগ: নিহত
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9