কিশোরগঞ্জ হাওরে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু

২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
বজ্রপাত

বজ্রপাত © সংগৃহীত

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার পৃথক তিনটি হাওরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিৎ দাস (৩০) ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪)। এছাড়াও মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রাব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬০)। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ইন্দ্রজিৎ দাস সকালে হালালপুর গ্রামের পাশে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। অপরদিকে স্বাধীন মিয়া খয়েরপুরের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।

এদিকে মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) অর্পণ বিশ্বাস জানান, সোমবার সকালে মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে বাড়ির পাশে খলায় ধানের কাজ করার সময় ফুলেছা বেগম নামে এক নারী বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

সংকট সমাধানে ববিতে ‘ক্যাম্পাস-২’ বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত…
  • ২৫ জুন ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মিলবে যে ৫ কেন…
  • ২৫ জুন ২০২৬
শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৫ জুন ২০২৬
দুপুরে ভাত খেয়েই চোখে ঘুম? অফিসে বসেই সতেজ থাকার জাদুকরী উপ…
  • ২৫ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
  • ২৫ জুন ২০২৬