আসামীর মৃত্যুদণ্ড

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে হত্যা

২৭ এপ্রিল ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি ইলিয়াস পহলান

দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি ইলিয়াস পহলান © টিডিসি

বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. ইলিয়াস পহলান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি ইলিয়াস পহলান বরগুনা সদর উপজেলার পূর্ব কেওয়াবুনি গ্রামের আবুল হোসেন পহলানের ছেলে। ফাঁসির পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া একই মামলায় ধর্ষণচেষ্টার অপরাধে ইলিয়াসকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হত্যাচেষ্টার অপরাধে আরও ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট রাতে বরগুনা সদর উপজেলার ওই নারী তার তিন বছরের মেয়ে তাইফা এবং প্রতিবেশীর ১৩ বছরের শিশু হাফিজুরকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় ওই নারীর ভগ্নীপতি ইলিয়াস পহলান ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে পড়েন।

বিষয়টি টের পেয়ে বাধা দেন ভুক্তভোগী। এতে দুজনার মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে শিশু তাইফা ও হাফিজুরের ঘুম ভেঙে গেলে ইলিয়াস ধারালো অস্ত্র দিয়ে তিনজনকেই কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় হাফিজুর এবং বরিশালে নেওয়ার পথে মারা যায় শিশু তাইফা।

তবে গুরুতর আহত ওই নারী দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে যান। ঘটনার পরই ইলিয়াসকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

এ মামলায় ইলিয়াস একমাত্র আসামি ছিলেন। মামলায় তিনজন সাক্ষীর জবানবন্দি এবং প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রনজুয়ারা সিপু রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, আজকে নারী ও শিশু ট্রাইব্যুনাল একটি হত্যা মামলায় ফাঁসির রায়সহ অর্থদণ্ড দিয়েছেন। অল্প সময়ে এমন দৃষ্টান্তমূলক রায়, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9