বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ছেলের

২৭ এপ্রিল ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
ইট-বালু টানার ‘খেক্কর গাড়ি’

ইট-বালু টানার ‘খেক্কর গাড়ি’ © সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৬ এপ্রিল) আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মাহিনের বাবার নাম মুসা শেখ। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল মাহিন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মতো তার একমাত্র উপার্জনকারী বাহন ইঞ্জিন চালিত ইট-বালু টানা ‘খেক্কর গাড়ি’ নিয়ে সকালে বের হয়। এদিন কাজ শেষে দুপুরে খাবারের জন্য বাড়িতে আসছিলেন। তিনি বাড়ির কাছাকাছি এলে গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে বাবার কাছে যাচ্ছিল।

এ সময় সড়কের পাশের বেড়ায় ধাক্কা লেগে গাড়ির চাকার নিচে পড়ে যায় সে। ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। সন্তানের করুণ মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মুসা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম বাবর বলেন, মুসা প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হওয়ার সময় তার ছেলে মাহিনসহ বাড়ির কয়েকটি শিশু মুসার গাড়িতে চড়ে রাস্তায় এসে নেমে যায়। আবার দুপুরে মুসা বাড়িতে আসার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসত। মাহিন তার গাড়ির শব্দ শুনলেই দৌড়ে ছুটে যেত বাবার কাছে।

তিনি বলেন, আজও (শনিবার) মাহিন তার বাবার গাড়ির শব্দ শুনে বাবার কাছে ছুটে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাবার গাড়ির নিচে পড়েই তার প্রাণ গেল।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই সন্ধ্যায় মরদেহ দাফন করা হয়েছে।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9