মাদ্রাসায় হামলার ঘটনায় শ্রমিকদল নেতাসহ আটক ৩

২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৭ PM
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক © টিডিসি

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় একটি মাদ্রাসায় হামলার ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শ্রমিক দলের এক সহ-সভাপতিসহ তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুর আবাসিক এলাকায় মো. চাঁন মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শেরপুর এলাকায় একটি মাদ্রাসা বন্ধের চেষ্টা চালিয়ে আসছিলেন ওই এলাকার মো. চান মিয়া। বুধবার চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেন। এ বিষয়ে জানতে চাইলে তারা মাদ্রাসায় হামলা চালান। এতে ছাত্র ও শিক্ষকরা আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চান মিয়াসহ তিনজনকে অস্ত্রসহ আটক করে।

আটককৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার শ্রমিক দলের শেরপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি মো. চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, ‘মাদ্রাসার ড্রেন বন্ধ করাকে কেন্দ্র করেই হামলার সূত্রপাত ঘটে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। ঘটনায় জড়িত তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।’

মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9