ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০১ PM
ছাত্রলীগ নেতা রকিউজ্জামান রকি

ছাত্রলীগ নেতা রকিউজ্জামান রকি © সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতা রকিউজ্জামান রকির বিরুদ্ধে মামলা হয়েছে। দেবীগঞ্জ থানায় করা মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় রকির বন্ধু মামুনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

রকি শালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে রকির প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে গত বছরের ২৩ অক্টোবর কম্পিউটার শেখানোর কথা বলে কৌশলে তাকে উপজেলা সদরের একটি ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন রকি। এ সময় রকির বন্ধু মামুন গোপনে ভিডিও ধারণ করে। এরপর ভিডিওটি ভাইরাল করার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ এবং অর্থ দাবি করা হয়।

এছাড়া, ভুক্তভোগীর নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে আপত্তিকর ছবি পোস্ট করা হয়। সর্বশেষ গত ১০ এপ্রিল রকি আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় দুই লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে, তারা প্রথমে স্থানীয় শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলামকে অবহিত করে। চেয়ারম্যান রকির বাবাকে বিষয়টি জানান এবং ছেলেকে সতর্ক করতে বলেন। এতে রকি ক্ষিপ্ত হয়ে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে রকিকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইলে ধর্ষণের ভিডিও ও ছবি পাওয়া গেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9