কক্সবাজারে এসে নিখোঁজ হওয়া সেই ৬ তরুণ টেকনাফে উদ্ধার

২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
নিখোঁজ ৬ তরুণ

নিখোঁজ ৬ তরুণ © সংগৃহীত

কক্সবাজারে রাজমিস্ত্রির কাজের জন্য এসে নিখোঁজ হওয়া আলোচিত সেই ৬ তরুণকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন। 

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে টেকনাফের রাজারছড়া এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন টেকনাফ থানা পুলিশ। 

এর আগে কক্সবাজারে এসে এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ৬ তরুণ। তারা হলেন– লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ইউপি সদস্য ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৪০)।

নিখোঁজ তরুণদের অভিভাবকরা জনিয়েছিলেন, গত ১৫ এপ্রিল কাজের উদ্দেশে তারা কক্সবাজারে যান। এরপর ১৬ এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও তার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি…
  • ২৫ অক্টোবর ২০২৬
চুমুকাণ্ডে ক্ষমা চাইলেন ক্বারী তাশরিক 
  • ২৫ অক্টোবর ২০২৬
৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্…
  • ২৫ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, হারালেন দলীয় পদ
  • ২৫ অক্টোবর ২০২৬
৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
  • ২৫ অক্টোবর ২০২৬
লিড নিয়েও পর্তুগালের কাছে বাংলাদেশের
  • ২৫ অক্টোবর ২০২৬