মাছ ধরা নিয়ে তর্ক, চাচার হাতে প্রাণ গেল ভাতিজার

২২ এপ্রিল ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৪ PM
মোকারিম মিয়া

মোকারিম মিয়া © সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজাকে চুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকারিম মিয়া (১৬) চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্ৰামের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

নিহত মোকারিমের আপন চাচা মো. হারুন মিয়া জানান, গতকাল সোমবার বিকালে মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে একটু তর্কবিতর্ক হয়। সেই তর্কের জেরে সন্ধ্যার পরে তারা সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে বাবুল মিয়া ও তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন মোকারিমকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হারুন মিয়া।

চৌগাংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের বাড়িতে এসেছি। এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ঘটনার খবর পেয়ে রাতেই অভিযান পরিচালনা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9