বজ্রপাতে যুবদল নেতার মৃত্যু, আহত ২

২১ এপ্রিল ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪০ PM
তাহের উদ্দিন

তাহের উদ্দিন © সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন। 

জানা গেছে,  নিহত তাহের উদ্দিন মইশাকান্দা এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সহ- সভাপতি ছিলেন।

নিহতের চাচা আসাদ মিয়া জানায়, সকালে  নিজের সবজি সবজি খেতে কাজ করতে যান তাহের উদ্দিন। এ সময় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া  শুরু হলে জমিতে থাকা পানি সেচ যন্ত্রের ঘরে আশ্রয় নেন তিনি। এ সময় বজ্রপাতে তাহের উদ্দিন মৃত্যু বরণ করেন। 
এ সময় তার সাথে থাকা আল আমিন ও হেলাল উদ্দিন আহত হন।

তিনি আরও বলেন, এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আল আমিন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, বজ্রপাতে জাঙ্গালিয়া ইউনিয়নের  তাহের উদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে এবং দু’জন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬