কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১

২১ এপ্রিল ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪০ PM
গ্রেপ্তার কয়েকজন

গ্রেপ্তার কয়েকজন © সংগৃহীত

নাশকতাবিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি। 

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ  জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে (রবিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন। এ ছাড়া ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুজন, রাজিবপুর থানায় দুজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুজন ও ঢুষমারা থানায় দুজন রয়েছেন।

আরও পড়ুন: চানখাঁরপুলে শিক্ষার্থী আনাস হত্যা: ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল

মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান  বলেন, চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ অভিযান নিয়মিত চলমান থাকবে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬