গোপালগঞ্জে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২১ এপ্রিল ২০২৫, ০১:২২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪০ PM
মো. শিমুল হাচান

মো. শিমুল হাচান © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শিমুল হাচানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) উপজেলার ঘাঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, উপজেলার ঘাঘর বাজার এলাকায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শিমুল হাচান অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার শিমুলকে আজ গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হবে। এরপর তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬