শেরপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

২১ এপ্রিল ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৭ PM
ধানক্ষেতে পড়ে থাকা মরদেহ দেখছেন স্থানীয় লোকজন

ধানক্ষেতে পড়ে থাকা মরদেহ দেখছেন স্থানীয় লোকজন © টিডিসি

শেরপুর সদর উপজেলার তাতালপুর বিএম রোডের পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
 
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মো. আমিনুল বলেন, আজ সকালে শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পাশে একটি ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে শেরপুর সদর থানার পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক না কেন খুঁজে বের করা হবে।

রোগী সেজে হাসপাতালে স্বর্ণালংকার চুরি, চক্রের ৭ সদস্য আটক
  • ২৫ অক্টোবর ২০২৬
আপনার হৃৎপিণ্ড কতটা সুস্থ জানবেন যে উপায়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
  • ২৫ অক্টোবর ২০২৬
পদায়ন হলো ২৬৬ প্রশাসন ক্যাডারের, কে কোন জেলায়
  • ২৫ অক্টোবর ২০২৬
১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবে…
  • ২৫ অক্টোবর ২০২৬
পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি…
  • ২৫ অক্টোবর ২০২৬