ভাড়াটিয়ার লাথিতে প্রাণ গেল কলেজশিক্ষকের

২১ এপ্রিল ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৭ PM
মোহাম্মদ ইকবাল

মোহাম্মদ ইকবাল © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় দোকানের ভাড়াটিয়ার মারধর ও লাথির আঘাতে মোহাম্মদ ইকবাল নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন।
 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া থানার পুলিশ। শরিফ উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে।

জানা যায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া-সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত শরিফ শিক্ষক ইকবালের ওপর হামলা করে গুরুতর আহত করেন। আহত অবস্থায় ইকবালকে স্বজন ও এলাকাবাসী উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফলাফল ভালো হলেও সংকট অনেক, ৭১ বছরের পুরোনো টিনশেডে চলে ক্লাস

এ বিষয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, হত্যার পর নিহত ব্যক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছিল। এ ঘটনায় একজন আটক হয়েছে।

ট্যাগ: আইন
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬