‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণধোলাই

২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৯ PM
রাশেদুল ইসলাম

রাশেদুল ইসলাম © সংগৃহীত

নওগাঁয় বদলগাছীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয়েছেন এক যুবক। পরে ওই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়। 

আটককৃত ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, রাশেদুল বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। শনিবার বিকালে হঠাৎ করে তার নিজ এলাকা বালুভরা বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। এরপর স্থানীয়রা ‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ করলেও তিনি তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাশেদুল ইসলাম আটক করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার থানার ওসি শাহজাহান আলী বলেন, শনিবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম নামে এক যুবক বালুভরা বাজারে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে বালুভরা বাজার থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হলে তিনি পুলিশের সামনেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিজের পরিচয় জানান। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ: আটক
গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬