‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণধোলাই

২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৯ PM
রাশেদুল ইসলাম

রাশেদুল ইসলাম © সংগৃহীত

নওগাঁয় বদলগাছীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয়েছেন এক যুবক। পরে ওই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়। 

আটককৃত ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, রাশেদুল বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। শনিবার বিকালে হঠাৎ করে তার নিজ এলাকা বালুভরা বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। এরপর স্থানীয়রা ‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ করলেও তিনি তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাশেদুল ইসলাম আটক করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার থানার ওসি শাহজাহান আলী বলেন, শনিবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম নামে এক যুবক বালুভরা বাজারে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে বালুভরা বাজার থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হলে তিনি পুলিশের সামনেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিজের পরিচয় জানান। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ: আটক
রোগী সেজে হাসপাতালে স্বর্ণালংকার চুরি, চক্রের ৭ সদস্য আটক
  • ২৫ অক্টোবর ২০২৬
আপনার হৃৎপিণ্ড কতটা সুস্থ জানবেন যে উপায়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
  • ২৫ অক্টোবর ২০২৬
পদায়ন হলো ২৬৬ প্রশাসন ক্যাডারের, কে কোন জেলায়
  • ২৫ অক্টোবর ২০২৬
১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবে…
  • ২৫ অক্টোবর ২০২৬
পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি…
  • ২৫ অক্টোবর ২০২৬